Saturday, April 4, 2026

অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের ‘বিশ্বাসঘাতক’ বললেন তথাগত রায়

Date:

Share post:

একেই বলে ‘কার্পেট- বম্বিং’ !

“তৃণমূল বা অন্য দল থেকে বিজেপিতে আসা লোকজন যে কোনও মুহুর্তে বিশ্বাসঘাতকতা করতে পারেন। একুশের ভোটের আগে এদের থেকে সাবধান থাকতে হবে৷”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক এই মন্তব্য করেছেন সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া তথাগত রায়৷ তাঁর এই মন্তব্যে কার্যত ‘সন্দেহভাজন’ হয়ে গেলেন তৃণমূল, সিপিএম বা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা।

এখানেই না থেমে বঙ্গ- বিজেপির প্রাক্তণ সভাপতি তথাগত রায় বলেছেন:

◾অন্য দল থেকে আসা নেতারা সৎ উদ্দেশ্যে বিজেপিতে আসেননি৷

◾মুর্শিদাবাদ থেকে NIA ৯ জন সন্দেহভাজন আল কায়েদার জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন না’কি পুলিশ বা আধাসামরিক বাহিনীতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। বিজেপিতেও একইভাবে ‘অনুপ্রবেশ’ করছে অন্য দলের নেতারা।

◾দলের উচিত যারা বিজেপিতে যোগ দিতে চাইছেন, তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা। এরা কোথা থেকে এসেছেন, সেদিকেই আসল নজর দেওয়া উচিত।

◾আমি বিজেপিতে যোগ দেওয়া মুসলিম নেতৃবৃন্দের উদ্দেশ্যে এ সব কথা বলছি না।

◾২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে যাঁরা অন্য রাজনৈতিক দল থেকে বিজেপিকে যোগ দিয়েছেন, তাঁদের কথাই বলতে চাইছি। তাঁরাই যে কোনও মুহুর্তে দলের সঙ্গে বেইমানি করতে পারেন।

◾২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপিতে বেনোজল ঢুকতে শুরু করেছে।

◾কিছু মানুষের সৎ উদ্দেশ্যে বিজেপিতে আসেননি৷

◾একুশের ভোটে বিজেপির ক্ষমতায় আসার সুযোগ রয়েছে বলেই এরা বিজেপিতে যোগ দিয়েছে৷

◾ক্ষমতার অলিন্দে থাকার জন্যই অন্য দলের বেশ কিছু নেতা বেনোজলের মতো ঢুকে পড়ছে দলে।

◾আমাদের দলে এখন শুদ্ধিকরণ দরকার। নতুন যোগদানকারীদের জন্য পরীক্ষার ব্যবস্থাও করা দরকার”।

◾বিজেপির কিছু নেতার সংকীর্ণতার কারণেই কিছু বিজেপি বিরোধী দল ফায়দা লুটছে। এরা দলের সাথে বেইমানি করতে পারে। দলের শীর্ষস্তরের উচিত এই ধরনের নেতা ও কর্মীদের দল থেকে তাড়িয়ে দেওয়া৷

আরও পড়ুন- বাড়ি ও খুচরো ঋণ পরিশোধে সাময়িক ছাড় এসবিআইয়ের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...