Saturday, April 4, 2026

Big Breaking: রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি স্থগিত বোম্বে হাইকোর্টের

Date:

Share post:

মাদকযোগে অভিযুক্ত রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের আর্জির শুনানি স্থগিত হয়ে গেল বোম্বে হাইকোর্টে। আগামী ২৯ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্টে রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি হবে। স্পষ্টতই, আগামী ৫ দিন বাইকুল্লা জেলেই কাটবে সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর।

মাদক যোগের অভিযোগে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার, ৬ অক্টোবর পর্যন্ত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের সীমা বাড়ানো হয়েছে। এরপরই জামিনের আর্জি জানান রিয়া চক্রবর্তী। সেই অনুযায়ী, বুধবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মুম্বইতে বৃষ্টির জেরে সেই শুনানি বাতিল হয়ে যায়। ঠিক হয় আজ, বৃহস্পতিবার জামিনের আর্জির শুনানি হবে। কিন্তু এদিন ফের স্থগিত হয়ে গেল শুনানি।

আরও পড়ুন- পুজোর মুখেই ট্রাক ধর্মঘট, মূল্যবৃদ্ধির আশঙ্কা

৪৭ পাতার জামিনের আবেদনে রিয়া দাবি করেছেন, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তদন্ত করলেও তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাঁর আরও দাবি, একমাত্র সুশান্ত মাদক নিতেন। নিজের মাদকের নেশা বজায় রাখার জন্য সবাইকে ব্যবহার করতেন সুশান্ত। তাঁর অভিযোগ, সুশান্ত নিজের কর্মচারীদের মাদক আনার জন্য ব্যবহার করতেন। একইসঙ্গে তাঁকে এবং সৌভিককে ব্যবহার করা হতো বলেও অভিযোগ অভিনেত্রীর।

আরও পড়ুন- আর্থিক মন্দায় অনুদান বাড়িয়ে, কর ছাড় দিয়ে পুজো কমিটির পাশে মুখ্যমন্ত্রী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...