Thursday, June 25, 2026

ভারতের হাতে নতুন মিসাইল, ৩ কিলোমিটারের মধ্যে চলমান বস্তু ধ্বংস করতে সক্ষম

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীর হাতে এল মারণাস্ত্র। বুধবার দ্য ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন সফলভাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করে। আহমেদদনগর রেঞ্জে এই পরীক্ষা চালানো হয়। জানা গিয়েছে, পুনের ক্যানন লঞ্চ মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গবেষণা চালানো হয়। ডিআরডিও সূত্রে খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিসাইল। বুধবারের পরীক্ষায় ৩ কিলোমিটারের মধ্যে লক্ষ্যে আঘাত হানতে এই অত্যাধুনিক মিসাইল সফল হয়।

সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়া, ফ্রান্সের মতো দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করতে হয়েছে। কম উচ্চতায় ওড়া হেলিকপ্টার থেকে চলমান বস্তুর উপর হামলা করতে পারে নতুন মিসাইল। ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, এই মিসাইল এমন ভাবে তৈরি করা হয়েছে, অর্জুন ট্যাঙ্ক থেকে এটি সহজে ব্যবহার করা যায়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে ডিআরডিও-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সামরিক শক্তি বৃদ্ধিতে অন্য দেশের উপর নির্ভর না করেনি ভারত। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরি করা ভারতবর্ষের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। অনেকের মতে, নতুন এই মিসাইল তৈরি সামরিক দিক থেকে ভারতের শক্তি অনেকটাই বৃদ্ধি করবে।

আরও পড়ুন- Big Breaking: রিয়া-সৌভিকের জামিনের আর্জির শুনানি স্থগিত বোম্বে হাইকোর্টের

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...