Saturday, April 4, 2026

বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল আমেরিকা, গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী

Date:

Share post:

পুলিশের গুলিতে মৃত কৃষ্ণাঙ্গ মহিলার মৃত্যুতে, পুলিশের বিরুদ্ধে কোনও চার্জ গঠনই হলো না আদালতে। প্রতিবাদে স্থানীয় সময় বুধবার রাতে ফের আন্দোলনে উত্তাল আমেরিকার লুইসভিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ পুলিশকর্মীর।

গত ১৩ মার্চ রাতে কৃষ্ণাঙ্গ মহিলা স্বাস্থ্যকর্মী ব্রেয়োন্না টেলরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওইসময় পুলিশের চালানো গুলিতে মৃত্যু হয় তাঁর। যদিও পুলিশের দাবি, তল্লাশির সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন টেলরের প্রেমিক। তাই আত্মরক্ষার খাতিরে পাল্টা গুলি চালানো হয়েছিল। তাদের সেই দাবিতে শিলমোহর দেয় গ্র্যান্ড জুরিও। এরপরই ক্ষেপে ওঠে টেলরের পরিবার। পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন কৃষ্ণাঙ্গ নাগরিকরা। কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়। চলে ভাঙচুরও। বাধা দিতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে আন্দোলনকারীদের। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। লুইসভিল পুলিশ সূত্রে খবর, একজনকে গ্রেফতার করা হয়েছে।

রায়কে ‘অবমাননাকর’ বলে উল্লেখ করেন মৃতের আইনজীবী ব্রেন কাম্প। গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লুইসভিলের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমরা যৌথভাবে কাজ করতে রাজি।

আরও পড়ুন- ভারতের হাতে নতুন মিসাইল, ৩ কিলোমিটারের মধ্যে চলমান বস্তু ধ্বংস করতে সক্ষম

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...