Wednesday, June 24, 2026

Big Breaking:মাদকযোগে এবার নজরে করণ জোহরের ধর্মা প্রোডাকশন, সংস্থার কর্তাকে তলব এনসিবি-র

Date:

Share post:

এবার করণ জোহরের ধর্মা প্রোডাকশনের দিকে নজর দিল এনসিবি। ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষীতিশ প্রসাদকে তলব করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইতিমধ্যেই তাঁকে সমন পাঠিয়েছে এনসিবি। জানা গিয়েছে, শুক্রবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদক পাচারকারী করমজিৎকে জেরার সময়ই ক্ষীতিশ প্রসাদের নাম উঠে এসেছে।

আরও পড়ুন- বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ চাই? একনজরে নিয়ম

শুক্রবারই দীপিকা পাডুকোনকে জিজ্ঞাসাবাদ করা হবে। শোনা যাচ্ছে, অভিনেত্রীর সঙ্গে বসিয়ে ক্ষীতিশ প্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, ধর্মা প্রোডাকশনের ডিরেক্টরের পাশাপাশি টেলিভিশন জগতের বেশ কয়েকজন পরিচালক, প্রযোজককেও ডাকা হতে পারে। এদিকে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং দীপেশ সাওয়ান্তকে ফের জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। এনডিপিএস বিশেষ আদালত এনসিবি-কে তালোজা জেলে গিয়ে সংশ্লিষ্টদের বয়ান রেকর্ডের অনুমতি দিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...