Tuesday, June 23, 2026

রিয়ার দৌলতেই জেরা চলছে রকুলপ্রীতের, ফের ডাক করিশ্মাকেও

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত এখন ড্রাগ তদন্তে পর্যবসিত। আর সেই তদন্তেই মুম্বইয়ের এনসিবি দফতরে জেরা চলছে অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের। ফের ডেকে পাঠানো হয়েছে দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে। আর এরই মাঝে ড্রাগ কান্ডে ক্রমশ জড়িয়ে পড়ছেন করণ যোহর। করণের ধর্মা প্রোডাকশনের ইপিকে ক্ষিতিজ প্রসাদকে জেরা করা হয়েছে। জানা গিয়েছে, করণের বাড়ি থেকে এনসিবি কর্তারা মাদকও উদ্ধার করেছেন।

কেন রকুলপ্রীতকে জেরা? রকুলপ্রীত রিয়ার জিম পার্টনার। তাঁর নাম রিয়াই জেরায় তুলে এনেছে। যদিও রিয়ার আইনজীবীর দাবি তাঁদের তরফে এই নাম প্রকাশ্যে আসেনি। রকুলপ্রীতের সঙ্গে রিয়ার ড্রাগ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। তারপরেই এই তলব।

অন্যদিকে আজই ফের দীপিকার ম্যানেজার করিশ্মাকে ডেকে পাঠানো হয়েছে। কাল দীপিকা তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন। তাঁর স্বামী অভিনেতা রনবীর সিং তদন্তকারীদের অনুরোধ করে বলেছেন, নার্ভাস ব্রেক ডাউনের কারণে দীপিকার সঙ্গে তিনি জেরায় থাকতে চান। অনুমতি পাওয়া গিয়েছে কিনা জানা যায়নি। তবে আগামিকাল সারা আলি খান এবং খাম্বাটাকেও জেরার মুখে পড়তে হতে পারে।

আরও পড়ুন-বলিউডে মাদকযোগ, গ্রেফতারির চাপে এনসিবিকে সাড়া রকুলপ্রীতের

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...