Friday, June 5, 2026

অক্টোবর থেকে কলকাতা থেকে রোজ ৬ শহরে বিমান চলাচলের আশা

Date:

Share post:

অক্টোবর থেকেই দিল্লি, মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, পুনে ও নাগপুরের সঙ্গে কলকাতার বিমান পরিষেবা স্বাভাবিক হতে চলেছে। দেশের ওই ৬ শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ চলতি মাসে শুরু হলেও সপ্তাহের নির্দিষ্ট দিনে বিমান ওঠানামা করে। এবার সপ্তাহে সাতদিনই উড়ান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর,
বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে কলকাতার সঙ্গে যাতে সব শহরের বিমান যোগাযোগ স্বাভাবিক হয়, সেই দাবি জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের আশা, অক্টোবর থেকে পরিষেবা স্বাভাবিক হবে।

এদিকে, কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা চালু হয়েছে। প্রথমে তা মুম্বই হয়ে যাতায়াত করছিল। বৃহস্পতিবার ২৮ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি বিমান এসেছে কলকাতায়। আবার ৫৬ জন যাত্রীকে নিয়ে সেই বিমান কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়ে গিয়েছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় উদ্বিগ্ন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানে ২৫০টি আসন থাকলেও শ’খানেক যাত্রীও হচ্ছে না। ফলে বিমান চালানোর খরচ উঠছে না। দাবি উঠেছে, লন্ডনের বিমানের সময় পরিবর্তন করতে হবে। রাত আড়াইটে নাগাদ লন্ডন থেকে কলকাতায় বিমান আসছে। আবার ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে সেটি রওনা দিচ্ছে। ফলে অন্য শহর থেকে আকাশপথে কলকাতায় এসে লন্ডনের বিমান ধরা সমস্যাজনক।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...