Wednesday, April 1, 2026

ফের কলেজ স্কোয়ারে রহস্য মৃত্যু, রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

Date:

Share post:

এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কলেজ স্কোয়ার চত্বরে। এক বয়স্ক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে কলেজ স্কোয়ার পার্কের ভিতর থেকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ, শুক্রবার সকালে রক্তাক্ত দেহটি দেখতে পান স্থানীয় মানুষ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বারবার খবরের শিরোনামে রয়েছে কলেজ স্কোয়্যার। ২০১৭ সালে কলেজ স্কোয়্যারের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে তলিয়ে গিয়েছিলেন জাতীয় স্তরের সাঁতারু তথা কাস্টমসের প্রাক্তন কর্মী কাজল দত্ত। সাঁতার প্রশিক্ষক হওয়া সত্ত্বেও জলে ডুবে মৃত্যু হয়েছিল তাঁর। গত বছর কলেজ স্কোয়্যারে পুলে সাঁতার কাটতে তলিয়ে যায় মহম্মদ শাহবাজ নামে বছর সতেরোর এক কিশোর।

এর আগে শেষবার মাস তিনেক আগে একটি পথকুকুরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল কলেজ স্কোয়্যার থেকে। ধর ও মুণ্ড আলাদা হওয়া কুকুরের দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয়েছিল কুকুরটিকে। সেই ঘটনার নৃশংসতা দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। এবার এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।

আরও পড়ুন-তানিয়ার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা, লস্কর যোগ?

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...