Friday, June 5, 2026

এবার কোভিডে আক্রান্ত পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী

Date:

Share post:

এবার কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের আর এক মন্ত্রী। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। বৃহস্পতিবার তাঁর প্রাথমিক পরীক্ষার পর ‘টেস্ট পজিটিভ’ আসে। পরে দ্বিতীয়বারের জন্য সোয়াব টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে। বেশ কয়েকদিন আগে পরিবহন মন্ত্রীর মা গায়ত্রী অধিকারী অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন অ্যাপোলো হাসপাতালে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরতে তিনি কোভিডে আক্রান্ত হন। ফের অ্যাপোলো হাসপাতালে গায়ত্রীদেবীকে ভর্তি করা হয়। এবার আক্রান্ত হলেন পুত্র শুভেন্দু। জানা গিয়েছে শুভেন্দু বাবুর ভাইপো কোভিডে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হন শুভেন্দুবাবুর বড় ভাইও। একান্নবর্তী পরিবারে তারা থাকেন। ফলে পরিবার থেকে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুভেন্দুবাবুর বাবা সাংসদ শিশির অধিকারীর বয়স আশি ছুঁইছুঁই। ফলে তাঁকেও যথেষ্ট সর্তকতা এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- বেছে বেছে শুধু নায়িকারা, ধোওয়া তুলসিপাতা সঞ্জুরা? বিজেপির ড্রাগ রাজনীতি, অভিজিৎ ঘোষের কলম

 

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...