Monday, April 6, 2026

‘কঠিন নজরদারি’: পৌষমেলার মাঠে ৫২ টি ক্যামেরা!

Date:

Share post:

পৌষমেলার মাঠে নজরদারি করতে ৫২ টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। পৌষমেলার মাঠে বিশ্বভারতীর তরফে পাঁচিল লাগানোর চেষ্টা ও ভাঙচুরের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় এক মাসের বেশি সময়। এরমধ্যে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাক্রমে ১৭ অগাস্টের ভাঙচুরের ঘটনার তদন্তে একের পর এক ঘটনাস্থল পরিদর্শন করে ইডি এবং কলকাতা হাইকোর্ট নিযুক্ত কমিটি। এরই মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বভারতীর মাঠে যে সকল ও সামাজিক কাজকর্মের কথা উল্লেখ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ তা রোধ করতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিল জেলা প্রশাসন।

একটা-দুটো নয়, মেলার মাঠ ঘিরে ৫২ টি ক্যামেরা বসানো হচ্ছে। শনিবার সকাল থেকেই জোরকদমে চলছে বিশ্বভারতীর মেলার মাঠে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ।

বিজেপির পক্ষ থেকে বার বার পৌষমেলার মাঠে অসামাজিক কাজকর্ম চলার অভিযোগ তোলা হয়। যদিও এই বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব অগ্নিমিত্রা পল ও অনুপম হাজরার মধ্যে বিরোধ বাধে। তবে, বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার মাঠের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অভিযোগ তোলে। এই পরিস্থিতিতে সিসি ক্যামেরা বসানো সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে ৫২ টি ক্যামেরা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

আরও পড়ুন : নজিরবিহীন ! প্রতিমা তৈরির মাটি এলো রাজনৈতিক দলের দরজা থেকে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...