Tuesday, June 23, 2026

SSC: চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন কি শুনবেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন নাও শুনতে পারেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjeev Khanna)। কারণ, মঙ্গলবারই তিনি অবসর নেবেন। ফলে তাঁর বেঞ্চে মামলা ওঠার সম্ভাবনা প্রায় নেই। চাকরি বাতিল নিয়ে রায়ের পুনর্বিবেচনার রাজ্য ও এসএসসির রিভিউ পিটিশন নতুন বিচারপতি শুনবেন বলে মনে করা হচ্ছে। তবে কোন বেঞ্চে শুনানি হবে, তা এখনও নির্ধারিত হয়নি। বুধবার মামলাটি উঠতে পারে।

৩ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে শীর্ষ আদালত (Supreme Court)। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ। চাকরি হারান ২৫ হাজার ৭৩৫। এর পরেই শীর্ষ আদালতের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি মেলে অভিযোগ না থাকা শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু বাকিরা এখনও চাকরিহারা। ওই রায়ের পাল্টা রিভিউ পিটিশন করা হবে বলে জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই মতো ৩ মে পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য ও SSC। তবে সেই আবেদন এখনও গৃহীত হয়নি। এই অবস্থায় মঙ্গলবার শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতির কর্মজীবন। এই অল্প সময়ের মধ্যে রিভিউ পিটিশন নিয়ে কোনও সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন বলে মনে করছে না অনেকেই।
আরও খবরদ্বিমুখী ধাক্কা! ষাঁড়ের গুঁতোয় চাঙ্গা শেয়ার বাজার

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন শুনানির কয়েকটি ধাপ রয়েছে। রায় পুনর্বিবেচনা চেয়ে আর্জি জানানোর পরে তা সংশ্লিষ্ট বিচারপতির চেম্বারে যায়। সেখানে মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেন বিচারপতি বা বিচারপতিরা। প্রয়োজনে তা নিয়ে বিচারপতির চেম্বারে শুনানিও হয়। সেখানে মামলা গৃহীত হলে তা শুনানির জন্য আদালতে যায়। এসএসসি মামলার ক্ষেত্রে এখন পুনর্বিবেচনার জন্য মামলাটি এখনও চেম্বারেই যায়নি।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...