Saturday, April 4, 2026

Big Breaking: এনসিবির জিজ্ঞাসাবাদে ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার

Date:

Share post:

মাদক যোগের তদন্তে দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। অভিনেত্রীদের একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। জেরায় ম্যানেজারের সঙ্গে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করেছেন দীপিকা। সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদে শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান জানিয়েছেন শুটিংয়ের সময় ড্রাগ নিতেন সুশান্ত।

সূত্রের খবর, এদিন জিজ্ঞাসাবাদে এনসিবি দীপিকার কাছে জানতে চান তিনি ড্রাগ নিতেন কি না? উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ড্রাগ নিতেন না। শুধুমাত্র সিগারেট খেতেন। সূত্রের খবর, তদন্তকারীদের দীপিকা জানিয়েছেন তিনি কোকো পার্টিতে যেতেন। সেখানে গিয়ে সিগারেট খেতেন। এরপর তদন্তকারীরা প্রশ্ন করেন, ড্রাগ না নিলে কেন হোয়াটসঅ্যাপে করিশ্মার সঙ্গে ড্রাগ নিয়ে আলোচনা হয়েছিল? ড্রাগ চ্যাটের কথা স্বীকার করেছেন অভিনেত্রী। তবে ড্রাগ না নিয়েও কেন সেই বিষয়ে আলোচনা তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। এদিন দীপিকা এবং তাঁর ম্যানেজার করিশ্মাকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, দুজনের বয়ানে অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী অফিসাররা।

এনসিবি দফতরে এদিন ১২ টা নাগাদ পৌঁছন শ্রদ্ধা কাপুর। জয়া সাহার সঙ্গে অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তদন্তকারীরা জানতে চান, জয়া সাহাকে কীভাবে চেনেন? কেন জয়ার থেকে সিবিডি অয়েল চেয়েছিলেন শ্রদ্ধা? ছিছোরে শুটিংয়ের সময় মাদক নিতেন? জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা অস্বীকার করেছেন অভিনেত্রী। মাদক সেবন না করলে, কার জন্য ওই তেল চেয়েছিলেন তিনি? তাও জানতে চান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে শ্রদ্ধা স্বীকার করেন সুশান্তের ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি। ফার্ম হাউসে মাদক সেবন হত বলে জানিয়েছেন শ্রদ্ধা।

এদিন সারা আলি খানের কাছে সুশান্ত এবং তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চান এনসিবির তদন্তকারীরা। হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বিভিন্ন ভিডিওর বিষয় জিজ্ঞেস করা হয় বলে জানা গিয়েছে। সুশান্তের সঙ্গে কতবার ড্রাগ নিয়েছেন? কেদারনাথের শুটিংয়ের সময় ড্রাগ নিয়েছেন? সুশান্তের ফার্ম হাউসে কতবার গিয়েছিলেন? ফার্ম হাউসে কি ড্রাগ পার্টি হতো? এদিন জিজ্ঞাসাবাদে অভিনেত্রী জানিয়েছেন, তিন মাদক সেবন করেন না। পাশাপাশি করণ জোহরের বাড়িতে ২০১৯ সালের পার্টির যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই দিকেও বিশেষ নজর দিচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-করণের হাউস পার্টির ভিডিও প্রকাশ্যে, নিউজ চ্যানেলগুলিকে একহাত নিলেন জাভেদ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...