Friday, April 3, 2026

বলিউডে মাদকযোগ: দীপিকা-সারা-শ্রদ্ধাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি এনসিবির

Date:

Share post:

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ, শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে এনসিবি দফতরে হাজিরা দেবেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। শুক্রবার রণবীর সিং জানিয়েছেন, দীপিকার বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। এনসিবির কাছে আবেদন করেছেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি দীপিকার সঙ্গে থাকতে চান। একইসঙ্গে এদিন এনসিবি তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে।

আগেই এনসিবি জিজ্ঞাসাবাদ করেছে দীপিকার ম্যানেজার করিশ্মাকে। জানা গিয়েছে, ২০১৭-য় ড্রাগ নিয়ে দীপিকার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় করিশ্মার। সেই চ্যাটের কথা করিশ্মা স্বীকার করেছেন। কিন্তু তাঁর দাবি দীপিকা ড্রাগ নেন না, শুধু সিগারেট খান। তিনি আরও বলেছেন, দীপিকা অত্যন্ত স্বাস্থ্যসচেতন, তিনি ড্রাগ নেন না। সূত্রের খবর, প্রাথমিকভাবে দীপিকাকে আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজন হলে অভিনেত্রী এবং করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জেরা করবে এনসিবি।

অন্যদিকে, সুশান্তের ফার্ম হাউসে পার্টিতে সারা ও শ্রদ্ধা গিয়েছিলেন বলে জানিয়েছেন সেখানকার প্রাক্তন ম্যানেজার, বোটম্যান ও ড্রাইভার। তাঁদের দাবি, একাধিকবার ফার্ম হাউসে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রীরা। পাশাপাশি অভিনেত্রী রিয়া চক্রবর্তী নিজের বয়ানে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরের নাম নিয়েছেন। জানা গিয়েছে, এদিন এনসিবি জিজ্ঞাসাবাদের পরে দিল্লির সিট অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করবে।

আরও পড়ুন-নেটউড ওটিটি প্লাটফর্মে স্টার হান্ট, সুবর্ণ সুযোগ বিজয়ীদের

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...