Wednesday, June 24, 2026

এবার বিজেপির বিরুদ্ধে এক মহিলা দোকানদারকে হেনস্থার অভিযোগ

Date:

Share post:

এবার বিজেপির বিরুদ্ধে এক মহিলা দোকানদারকে হেনস্থার গুরুতর অভিযোগ উঠল। হুগলি জেলার চুঁচুড়ায় পিপুলপাতি মোড়ে দীর্ঘদিন ধরে একটি ছোট স্টেশনারি দোকান চালান মিনতি দত্ত নামে এক মহিলা। ওই দোকানেরই সামনের কিছুটা অংশ বিজেপিও দখল করে অফিস খুলেছে বলে অভিযোগ করেছেন ওই মহিলা দোকানদার।

মহিলার আরও অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করতে গেলে বিজেপির কর্মী-সমর্থকেরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং হেনস্থা করে প্রকাশ্য রাস্তায়। ইতিমধ্যেই মিনতি দত্ত বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

অন্যদিকে বিজেপির দাবি, জোর করে ওই জায়গা দখল করা হয়নি। মালিকের থেকে অনুমতি নিয়েই এখানে একটি পরিষেবা কেন্দ্র খুলেছে তারা।

আরও পড়ুন-জাল চিঠি ছড়িয়ে অপপ্রচারের পিছনে কারা, খুঁজতে নেমেছে বিজেপি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...