Thursday, April 9, 2026

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩ বছরের শিশুর পাশে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নাম বন্ধন দে। মাত্র ৬ মাসেই ধরা পড়েছিল থ্যালাসেমিয়ার মতো কঠিন রোগ। এখন বয়স মাত্র ৩। বাঁকুড়ার ওন্দার কাঁটাবাড়ি এলাকায় বাড়ি। শিশুটিকে বাঁচাতে ২৮ দিন অন্তর লাগে রক্ত। এই কঠিন সময়ে রক্তের জোগান দিতেই হিমশিম খেতে হচ্ছে পরিবারের লোকেদের। এদিক-ওদিক থেকে কোনওরকমে টাকা-পয়সা জোগাড় করে এতদিন চলছিল শিশুটির রক্তের যোগান। রক্ত পরিবর্তনে পাড়ি দিতে হয় সুদূর চেন্নাই।

এরই মধ্যে হঠাৎ মাথায় বাজ বন্ধনের বাবা-মায়ের। চেন্নাইয়ের হাসপাতাল জানিয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বা অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। না হলে বাঁচানো যাবে না শিশুটিকে। বিপুল খরচ। মাথায় হাত বন্ধনের পরিজনদের। কোথা থেকে জোগাড় হবে এতো টাকা? বন্ধনের বাবা নিতাই দে বিষ্ণুপুর বাজারে আলু বিক্রি করেন। আরও দুই মেয়ে রয়েছে তাঁর। অগত্যা অর্থের জোগাড়ে নবান্নের দ্বারস্থ হন নিতাইবাবু।

খবর যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সঙ্গে সঙ্গে মেলে আর্থিক সহযোগিতা। বন্ধনের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আপাতত মিলেছে ১ লক্ষ টাকা। সেই টাকাতেই চেন্নাইয়ের হাসপাতালে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে বন্ধনের পরিবার।

আরও পড়ুন-ফের ব্যাপক ভাঙন বিজেপিতে! এবার কোথায়?

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...