Wednesday, June 24, 2026

ডার্বির লড়াই এবার আইএসএলেও! সরকারিভাবে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল

Date:

Share post:

কলকাতার ডার্বি এবার আইএসএলেও। ১৩০ বছরের বাঙাল-ঘটির লড়াই দেখা যাবে সুপার লিগেও!

আইএসএলে ১১তম দল হিসাবে খেলবে এবার কলকাতার ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি রবিবার সরকারিভাবে একথা জানালেন। লাল-হলুদ ব্রিগেডকে স্বাগত জানিয়ে নীতা বলেন, দেশের এক নম্বর ফুটবল লিগের সপ্তম বর্ষে অভিনন্দন জানাচ্ছি।

শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে আইএসএল খেলবে তারা। শ্রীসিমেন্ট ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই গাঁটছড়া তৈরি হয়।

এটিকে-মোহনবাগানের পর এবার শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। নীতা আম্বানি বলেন, দুই দলেরই লক্ষ লক্ষ দর্শক রয়েছে। সুপার লিগে এই দুই দলের অন্তর্ভুক্তি শুধু যে বাংলার বুকে দারুণ সাড়া ফেলবে তাই নয়, টুর্নামেন্টকে ঘিরে প্রচুর নতুন প্রতিভা উঠে আসবে। ফুটবলকে জনপ্রিয় করার প্রশ্নে পশ্চিমবঙ্গের ভূমিকা সবচেয়ে বেশি। দেশ জুড়ে প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা নেবে।

আইএসএলে ১১টি দল হলো : এটিকে মোহনবাগান, শ্রীসিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, নর্থ ইস্ট ইন্ডিয়া, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়েন এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার ও জামশেদপুর এফসি।

আইএসএল খেলা হবে সম্ভবত নভেম্বর থেকে মার্চের মধ্যে। গোয়াতে। মূলত তিনটি স্টেডিয়ামে খেলা হবে, জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোদরা, জিএমসি অ্যাথেলেটিক স্টেডিয়াম বাম্বোলিন এবং তিলক ময়দান স্টেডিয়াম, ভাস্কো।

আরও পড়ুন-থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩ বছরের শিশুর পাশে মুখ্যমন্ত্রী

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...