Friday, April 3, 2026

প্রশ্নবাণে জর্জরিত দীপিকা, এনসিবির সামনেই ৩ বার কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

Date:

Share post:

এনসিবির প্রশ্নবাণে জর্জরিত হয়ে এনসিবি অফিসারদের সামনেই কেঁদে ফেললেন দীপিকা। শনিবার অভিনেত্রীকে সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। স্পষ্টতই, মাদক কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত বলিউড অভিনেত্রী। আর সেই ছাপ স্পষ্ট বোঝা গেল জিজ্ঞাসাবাদ পর্বে। এদিনের কড়া জিজ্ঞাসাবাদে রীতিমতো ঘাবড়ে যান দীপিকা। জানা গিয়েছে, তাঁর বয়ানে সন্তুষ্ট নয় তদন্তকারী অফিসাররা। তাই ফের ডাকা হতে পারে অভিনেত্রীকে।

সূত্রের খবর, সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে ৩ বার কেঁদেছেন দীপিকা পাডুকোন। BCD’ ফর্মুলায় জেরা করা হয় অভিনেত্রীকে। এই ফর্মুলায় ‘B’ হলো বেসিক ইনফরমেশন। ‘C’ অর্থাৎ চ্যাট প্রসঙ্গ। ‘D’ হলো মাদক সম্পর্কে প্রশ্ন। একইসঙ্গে এদিন প্রায় ২ ঘণ্টা দীপিকাকে তাঁর ম্যানেজার করিশ্মার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বাজেয়াপ্ত করা হয় অভিনেত্রীর ফোন।

ড্রাগ চ্যাটের কথা মেনে নিলেও মাদক সেবনের কথা অস্বীকার করেছেন দীপিকা। এনসিবি দীপিকার কাছে জানতে চান তিনি ড্রাগ নিতেন কি না? অভিনেত্রীর দাবি, তিনি ড্রাগ নিতেন না। তাহলে কেন হোয়াটসঅ্যাপে করিশ্মার সঙ্গে ড্রাগ নিয়ে আলোচনা করেছিলেন? ড্রাগ না নিয়েও কেন সেই বিষয়ে আলোচনা তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। তদন্তকারীদের দীপিকা জানিয়েছেন তিনি কোকো পার্টিতে যেতেন। সেখানে গিয়ে সিগারেট খেতেন। একইসঙ্গে জানতে চাওয়া হয়, করণ জোহরের বাড়ির পার্টির কথাও। যে ভিডিওতে প্রথমেই দেখা গিয়েছিল দীপিকার মুখ।

আরও পড়ুন-ড্রাগ নিতেন সুশান্তই, প্রয়াত অভিনেতার ঘাড়ে দোষ চাপিয়ে দায়সারা শ্রদ্ধা-সারা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...