Saturday, April 4, 2026

আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা : ‘মন কি বাত’এ মোদি

Date:

Share post:

কৃষি বিলকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। সরব হয়েছে বিরোধী দলগুলি। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কৃষকরা। এতকিছুর পরেও মাথানত করতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের উভয় কক্ষের পাশে কৃষি বিলের পক্ষে, এদিনও ‘মন কি বাত’ অনুষ্ঠানে সওয়াল করলেন মোদি। বলেন, ‘আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এখন কৃষকরা তাদের নিজের ইচ্ছের মালিক। এখন থেকে কৃষকরা তাদের উৎপাদিত ফসল যেখানে ইচ্ছা সেখানেই বিক্রি করতে পারবেন। কৃষিপ্রধান ভারতে কৃষকরাই হল আত্মনির্ভরতার ভিত্তি।”

এদিন কৃষিবিলের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির কথায়, “আত্মনির্ভর ভারতে মূল ভূমিকা পালন করছেন কৃষকরা। এই বিল দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে। দামের তুলনামূলক বিচার করে নিজের ইচ্ছায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। এছাড়া প্রয়োজনে সহায়ক মূল্য পণ্য বিক্রির সুবিধা রয়েছে। যাঁরা সহজে ধরাশায়ী হন না, অতি বড় ঝঞ্ঝাতেও তাঁরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে সফল হন। আমাদের কৃষকরা এই আপ্তবাক্যের শ্রেষ্ঠ উদাহরণ।”

এছাড়াও এদিন অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন দৃঢ়তর হয়েছে বলে দাবি করেন মোদি। তিনি জানান, “অতিমারির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পারিবারিক মেলবন্ধন যেমন দৃঢ়তর হয়েছে, তেমনই কিছু কিছু পরিবারের মূল্যবোধের অভাব ঘটেছে।”

এ প্রসঙ্গে তিনি তামিলনাড়ু ও কেরলের প্রাচীন কথকতার উল্লেখ করেন। বলেন, “দক্ষিণ ভারতের প্রাচীন ঐতিহ্যকে বলা হয় ভিল্লুপত্তু। প্রতি পরিবারের জন্য একটি বিষয় নির্বাচন করা হয়। সেই বিষয় হতে পারে কোনও সাহসিকতা, করুণা, গৌরব এমনকী কোভিড-ও।”

‘মন কি বাত’ অনুষ্ঠানের শেষে ২৮ সেপ্টেম্বর শহীদ ভগৎ সিংয়ের জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-স্মার্ট মিটার লাগালে তবেই মিলবে বিদ্যুতের কানেকশন, নয়া নিয়ম কেন্দ্রের

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...