Tuesday, June 23, 2026

এবার কোন অভিনেতা, প্রযোজকরা এনসিবি-র নজরে?

Date:

Share post:

রাতভর জিজ্ঞাসাবাদের পর মাদকযোগের অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় করণ ঘনিষ্ঠ ক্ষিতিজ প্রসাদকে। ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ প্রসাদ। এনসিবি সূত্রে খবর, জেরায় ৪ জন অভিনেতা এবং ২ জন প্রযোজকের নাম উল্লেখ করেছেন ক্ষিতিজ। মনে করা হচ্ছে এর মধ্যে একজন করণ জোহর। ফলে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাঁকে। একইসঙ্গে করণ জোহরের যে পার্টির ভিডিও সামনে এসেছে, সেখানে যাদের দেখা গিয়েছে তাঁদেরও ডাকা হতে পারে।

শুক্রবার ক্ষিতিজকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে এনসিবি। করণের ধর্মা প্রোডাকশনের অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ধর্মা প্রোডাকশনের দেওয়া বিভিন্ন পার্টিতে কারা আমন্ত্রিত থাকত, কারা বেশি রাত অবধি থাকত, তার তালিকা তৈরি হয়েছে। ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ আছে তাঁর। এদিকে মাদকযোগের বিষয়ে বারবার উঠে এসেছে করণ জোহরের নাম। করণের পার্টিতে মাদকাসক্তদের ভিডিও আগেই ভাইরাল হয়েছে। যেখানে দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, শাহিদ কাপুরদের দেখা গিয়েছে। এর আগেও দেখা গিয়েছে জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে এসেছে তাঁদেরই জেরা করেছে এনসিবি। ফলে এখন এটাই দেখার এনসিবি-র নজরে কোন ৬ জন আছেন।

আরও পড়ুন:প্রশ্নবাণে জর্জরিত দীপিকা, এনসিবির সামনেই ৩ বার কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...