Saturday, April 4, 2026

স্মার্ট মিটার লাগালে তবেই মিলবে বিদ্যুতের কানেকশন, নয়া নিয়ম কেন্দ্রের

Date:

Share post:

এবার বিদ্যুৎ নিয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাধ্যতামূলক হবে স্মার্ট মিটার লাগানো। বিদ্যুৎ মন্ত্রক ইলেকট্রিসিটি রুলস ২০২০ নিয়ে সাধারণ মানুষ ও রাজ্য সরকারের থেকে পরামর্শ চেয়েছে।

জানা গিয়েছে, স্মার্ট ও প্রিপেইড মিটার লাগালে তবে মিলবে বিদ্যুতের কানেকশন। গ্রাহকরা এই স্মার্ট ও প্রিপেইড মিটার নিজেরাই লাগাতে পারবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনও গ্রাহকের বিলের টাকা নিয়ে সমস্যা থাকলে, বিদ্যুৎ সংস্থা রিয়েল টাইম ডিটেইল চাওয়ার অপশন দেবে।

জানা গিয়েছে, নতুন পদ্ধতিতে বিদ্যুতের কানেকশন কাটা, মিটার বদলানো, বিল দেওয়া আরও সহজ হবে। নতুন কানেকশন বা কানেকশন স্থানান্তর করার ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপ চালু করার কথা কিছুদিনের মধ্যেই ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। বিদ্যুতের বিল ক্যাশ, চেক, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যাবে। তবে শুধুমাত্র ১০০০ টাকার বেশি বিল হলে তবে অনলাইনে পেমেন্ট করা যাবে।

আরও পড়ুন:শিবসেনা, আকালি দলকে বাদ দিয়ে কীসের এনডিএ? ঠুকলেন সঞ্জয় রাউত

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...