Friday, April 3, 2026

রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষদের চাপে রাখতে কৌশলী চাল মুকুল রায় শিবিরের

Date:

Share post:

রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষদের চাপে রাখতে কৌশলী চাল মুকুল রায় শিবিরের।

কিন্তু কীভাবে?

মুকুল রায় দলবদলে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর দীর্ঘদিন পদহীন ছিলেন। এর মধ্যে পঞ্চায়েত ভোট, লোকসভা-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনও সাঙ্গ হয়েছে। কিন্তু পদ পাননি মুকুল। তাঁকে শুধু নির্বাচন কমিটিতেই রাখা হতো। সেখানে দলের কর্মী-সমর্থকদের রাজনৈতিক নির্দেশ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না মুকুলের।

যা নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক মহলে জোরচর্চা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, মুকুলকে শুধু ব্যবহার করার জন্যই দলে নিয়েছে বিজেপি। বঙ্গ বিজেপিতে শেষ কথা দিলীপ ঘোষই।

এরপর একটা সময়ে বাজারে রটে যায়, বিজেপি ছাড়তে পারেন মুকুল রায়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে একুশের নির্বাচনের আগে মুকুল রায়কে সর্বভারতীয় সহ-সভাপতি করেছেন জে পি নাড্ডা। শুধু মুকুল নয়, মুকুল ঘনিষ্ঠ আরও কয়েকজনকে জাতীয়স্তরে বড় পদ দিয়েছেন জে পি নাড্ডা। আর ঠিক তারপর থেকেই চাঙ্গা মুকুল শিবির। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সক্রিয়তাও বেড়েছে অনেকাংশে।

এদিকে শুধু চাঙ্গা হওয়াই নয়, রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষ শিবিরকে চাপে ফেলতেও ময়দানে নেমে পড়েছে মুকুলের অনুগামীরা। উদ্দেশ্য, রাজ্য রাজনীতিতে গেরুয়া শিবিরের প্রধান মুখ হিসেবে মুকুল রায়কে তুলে ধরা। বিজেপি কর্মী-সমর্থকদের বার্তা দেওয়া, দিলীপ ঘোষ নয় এ রাজ্যে বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায়। অন্যদিকে, দিলীপ শিবিরকে কোণঠাসা রাজ্য বিজেপির পুরো গ্রিপ নিজেদের মুঠোয় নিয়ে আসাই লক্ষ্য মুকুল শিবিরের।

আর মুকুলকে সামনের সারিতে তুলে ধরতে তাঁর ঘনিষ্ঠ নেতা-কর্মী-অনুগামীরা মুকুলের বাড়িয়ে গিয়ে শুধু সম্বর্ধনা দেওয়াই নয়, তাঁর বাড়ির আশেপাশে রাস্তার উপরে বেশকিছু পোষ্টার-হেডার-ফেস্টুন টাঙিয়েছে। যেখানে মুকুল রায়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর নামে জয়ধ্বনি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বীরভূমের রাজনৈতিক নেতাকে খুনের সুপারি আন্তর্জাতিক দুষ্কৃতীদের, টার্গেট কি অনুব্রত?

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...