Tuesday, June 23, 2026

বীরভূমের রাজনৈতিক নেতাকে খুনের সুপারি আন্তর্জাতিক দুষ্কৃতীদের, টার্গেট কি অনুব্রত?

Date:

Share post:

বীরভূমের রাজনৈতিক নেতাকে খুনের চক্রান্ত করতে সুপারি আন্তর্জাতিক দুষ্কৃতীদের। টার্গেট কি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল? এখন এই প্রশ্নই ভাবাচ্ছে গোয়েন্দাদের। সোমবার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক-সহ বীরভূম থেকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক দুষ্কৃতীদের। তাদেরই নাকি এই খুনের সুপারি দেওয়া হয়েছিল। শান্তিনিকেতন থানার তালতোর এলাকা থেকে চারজন বাংলাদেশী-সহ দুজন স্থানীয় দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জেলার কোনো বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘খুন’ করার জন্য ওই দুষ্কৃতীদেরকে সুপারি কিলার হিসেবে নিয়োগ করা হয়েছিল বলে সূত্রের খবর।

গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশ শান্তিনিকেতন থানার তালতোর এলাকার একটি বাড়ি থেকে ছয়জনকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক-সহ গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন হলেন বাংলাদেশের বাসিন্দা। দুইজন স্থানীয়।

তাদের জেরা করে নানুর এবং লাভপুর এলাকার কয়েকজন দুষ্কৃতীর খোঁজ পেয়েছে পুলিশ।
৩ দিন আগে তাদেরকে আটক করে পুলিশ। যে বাড়ি থেকে আটক করা হয়েছে সেই বাড়িটি দুষ্কৃতীরা ভাড়া নিয়েছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, জেলার এক বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বকে খুন করার জন্য সুপারি কিলার হিসেবে ওই দুষ্কৃতীদেরকে নিয়োগ করা হয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনের আগেই বহু চর্চিত বীরভূম জেলাকে অস্থির করার জন্যই এই চক্রান্ত করা হয়েছিল। যে পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের কাছ থেকে তাতে তাদের সঙ্গে কোন জঙ্গি সংগঠনে যোগ আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্তের ভার রাজ্য পুলিশের এসটিএফের হাতে তুলে দেওয়া হতে পারে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভকামনা মমতার

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...