Thursday, June 25, 2026

পুরাণের অবিশ্বাস্য ফিল্ডিংয়ে মুগ্ধ সচিন

Date:

Share post:

প্রায় হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস।রাজস্থানের জয়ের পাশাপাশি আরও যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তা হল বাউন্ডারি লাইনে কিংস ইলেভেনের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণের অবিশ্বাস্য সেভ ! হাওয়ায় উড়ে ছক্কা বাঁচালেন তিনি ৷ ক্যাচটা ধরেই ফেলেছিলেন ৷ কিন্তু নিজে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ায় উড়ন্ত অবস্থাতেই ক্যাচ ধরে বলটি ছুঁড়ে ফেলেন তিনি ৷ নিকোলাস পুরাণের এই কীর্তিতে গোটা ক্রিকেটবিশ্ব অবাক । পুরাণের প্রশংসায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷ ট্যুইট করে তিনি লিখেছেন, ‘‘ অবিশ্বাস্য ! এটাই আমার জীবনে দেখা সেরা সেভ !’’


রাজস্থানের ইনিংসের অষ্টম ওভারে এই ঘটনাটি ঘটে ৷ যখন মুরুগান অশ্বিনের বলে প্রায় ছক্কা হাঁকিয়েই ফেলেছিলেন সঞ্জু স্যামসন ৷ কিন্তু তা হতে দেননি পুরাণ ৷ পাখির মতো উড়ে গিয়ে নিশ্চিত ছক্কা বাঁচান তিনি ৷

আরও পড়ুন- সুশান্ত মৃত্যুর তদন্ত জারি আছে, বিবৃতি দিয়ে জানাল সিবিআই

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...