Saturday, April 4, 2026

কোভিড আক্রান্ত উমা ভারতী বাবরি মামলার রায়ের দিন যেতে চান কোর্টে

Date:

Share post:

কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন বিজেপি নেত্রী উমা ভারতী। প্রথমে বাইরে কোয়ারানটিনে থাকলেও জ্বর বাড়ায় ৬১ বছরের উমাকে ভরতি করা হয়েছে হৃষিকেশের এইমস হাসপাতালে। সোমবার উমা হাসপাতাল থেকে টুইট করে বলেন, রিপোর্ট ভাল আসলে আমি পরশুদিন বিশেষ সিবিআই আদালতে হাজির থাকতে চাই।

আরও পড়ুন- জালিয়াতি রুখতে চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল আরবিআই

বুধবার বাবরি মসজিদ ভাঙার মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা সব অভিযুক্তের। ষোড়শ শতকে তৈরি বাবরি মসজিদ ভাঙার মামলায় ২৮ জন অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও। এছাড়া হেভিওয়েট অভিযুক্ত হিসাবে আছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী। বুধবার লখনউয়ের বিশেষ সিবিআই আদালতে এই মামলার রায় ঘোষণা করা হবে। সেদিন অভিযুক্তদের সবাইকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক। গুরুত্বপূর্ণ রায় বেরনোর আগে কোভিড আক্রান্ত উমা জানান, বাবরি মসজিদ ভাঙার দায়ে জেলে যেতে হলে তা তাঁর কাছে গর্বের বিষয় হবে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...