Sunday, June 14, 2026

রাজভবনের অন্দরে অর্থের টানাটানি! অতিরিক্ত ৫৩ লক্ষ দিতে পারবে না নবান্ন

Date:

Share post:

রাজভবনের অন্দরেও অর্থের টানাটানি! শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব।
‘হাউসহোল্ড’ খাতে বরাদ্দ অর্থ কার্যত শেষের পথে। আর সেই কারণেই নবান্নের কাছে তিনটি খাতে অতিরিক্ত ৫৩.৫ লক্ষ টাকা চেয়ে চিঠি দেন রাজ্যপালের সচিব সতীশ তেওয়ারি। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজভবনে চিঠি লিখে জানিয়ে দেন, করোনার কারণে এমনিতেই খরচ কমানোর পথে হাঁটছে সরকার। তাই কোনও দফতরকেই এখন অতিরিক্ত বরাদ্দ করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন- ট্রায়াল শেষ না করেই বেআইনিভাবে হাজার হাজার মানুষকে করোনার টিকা দিচ্ছে চিন!
স্বরাষ্ট্র সচিবের এই চিঠি পেয়ে রীতিমতো মাথায় হাত রাজভবনের কর্তাদের। অন্দরমহলের খরচ চালানোর জন্য কোথা থেকে হবে তাহলে অর্থের সংস্থান? তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা।
অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে রাজভবনের জন্য সাড়ে ১৬ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। করোনা মোকাবিলায় অর্থ দফতর বেতন-পেনশন ছাড়া সব খাতের খরচ ৫০% ছাঁটাই করেছে।সেই তালিকায় আছে রাজভবনও। কর্তাদের দাবি, বাজেট কাটছাঁট হওয়ার পরেও ৩৪ লক্ষ টাকা রাজভবনের বকেয়া রয়েছে নবান্নে কাছে ।
রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, ‘‘গত কয়েকমাস ধরে রাজ্য সরকার রাজভবনকে বিভিন্ন উপায়ে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা করছে। তহবিলের প্রশ্নে যুক্তিযুক্ত সমাধানের জন্য যথাস্থানে আলোচনা করব। রাজভবনের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেব না।’’

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...