Tuesday, April 7, 2026

পার্টির সত্যতা নিশ্চিত হতেই শহরে পরিচালক, এবার কি এনসিবি-র নজরে করণ?

Date:

Share post:

২০১৯ সালে করণ জোহরের বাড়িতে পার্টি হয়েছিল। ফরেন্সিক পরীক্ষার পর এই তথ্য জানা গিয়েছে। গত বছর জুলাই মাসে ওই পার্টি হয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিডিও ফুটেজ এডিট করা হয়নি। কোনওরকম টেম্পারিংও করা নেই। সূত্রের খবর, এই ভিডিও গত কয়েকদিনে এনসিবি-র জিজ্ঞাসাবাদে একাধিকবার উঠে এসেছে।

রবিবার গোয়া থেকে মুম্বই ফেরেন প্রযোজক তথা পরিচালক করণ জোহর। ইতিমধ্যেই মাদকযোগে করণের সংস্থা ধর্মা প্রোডাকশন এর নাম উঠে এসেছে। ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার প্রসাদ কে গ্রেফতার করেছে এনসিবি। শুক্রবার ক্ষিতিজকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে এনসিবি। করণের ধর্মা প্রোডাকশনের অফিসে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে মাদক পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ধর্মা প্রোডাকশনের দেওয়া বিভিন্ন পার্টিতে কারা আমন্ত্রিত থাকত, কারা বেশি রাত অবধি থাকত, কী হতো ওই পার্টিতে, তার তালিকা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ক্ষিতিজকে হেফাজতে রাখার নির্দেশ দেয় বিশেষ আদালত।

ক্ষিতিজের গ্রেফতারি পরই জল্পনা শুরু হয়, এবার কি তাহলে এনসিবির নজরে করণ জোহর? গত সপ্তাহে বিবৃতি জারি করে কোরআন জানিয়েছেন, তিনি কখনও মাদক সেবন করেন নি। এমনকী যারা মাদক ব্যবহার করেন তাদেরকে তিনি সমর্থন করেন না।  যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে মাদক সেবন করা হয়নি বলে জানিয়েছেন করণ। কিন্তু এনসিবি সূত্রে খবর, জেরায় ৪ জন অভিনেতা এবং ২ জন প্রযোজকের নাম উল্লেখ করেছেন ক্ষিতিজ। মনে করা হচ্ছে এর মধ্যে একজন করণ জোহর। ফলে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাঁকে। একইসঙ্গে করণ জোহরের যে পার্টির ভিডিও সামনে এসেছে, সেখানে যাদের দেখা গিয়েছে তাঁদেরও ডাকা হতে পারে।

আরও পড়ুন: কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর কৃষকরা, দিল্লির রাজপথে জ্বলল আগুন

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...