Friday, April 3, 2026

বিশ্বের সেরা বিজ্ঞান শহরের তালিকায় কলকাতা! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুনিয়ার সেরা বিজ্ঞান শহরগুলির (Science City) মধ্যে জায়গা করে নিলো কলকাতা। সদ্য প্রকাশিত নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ১০০টি বিজ্ঞান শহরের মধ্যে ভারত থেকে রয়েছে বেঙ্গালুরু এবং কলকাতা। ব়্যাঙ্কিং-এ ৯৭ বেঙ্গালুরু। তবে শেষবার বেঙ্গালুরু ছিল ৯৩তম স্থানে।

আরও পড়ুন- রুদ্ধশ্বাস ম্যাচ সুপার ওভারে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স, ট্র্যাজিক নায়ক ঈশান কিষাণ

অন্যদিকে, আগেরবারের তুলনায় অনেকটা উপরে উঠে এসে প্রথম একশোয় জায়গা করে নিয়েছে কলকাতা। ১২১ থেকে কলকাতা স্থান পেয়েছে ৯৯-এ। ভারতের অন্যান্য শহরগুলির মধ্যে মুম্বই রয়েছে ১৩২-এ। দিল্লির-NCR-এর স্থান ১৬৩-তে।
বিশ্বব্যাপী এই নেচারের ব়্যাঙ্কিং-এর শীর্ষে রয়েছে বেজিং, নিউইয়র্ক, বোস্টন, সানফ্রান্সিস্কো এবং সাংহাই।

প্রসঙ্গত, নেচার ইনডেক্স ব়্যাঙ্কিং নির্ধারণে বিশ্বের ৫৮ জন নেচার বিশেষজ্ঞ এবার ৮২টি সেরা জার্নালের ফলাফলের ভিত্তিতেই তৈরি করেছেন। যেখানে কলকাতার বড়সড় সাফল্য এসেছে। তিলোত্তমার এই সাফল্যে গর্বিত শহরবাসী থেকে শুরু করে আপামর বাঙালি।

শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বর্তমানে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বসেই এই সুখবর নিজের টুইটারে শেয়ার করে তিনি লিখেছেন, ”তিলোত্তমা, তোমাকে শুভেচ্ছা”

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...