Wednesday, June 24, 2026

ভগত্‍ সিংকে ‘মার্কসবাদী’ বলা নিয়ে জাভেদ আখতারকে কটাক্ষ কঙ্গনার

Date:

Share post:

কখনও সুশান্তের মৃত্যু, কখনও আবার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ। একের পর এক বিষয় নিয়ে ‘মেতে ‘ আছে বলিউড। এবার শহিদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বাকযুদ্ধ কঙ্গনা রানাওয়াত এবং জাভেদ আখতারের মধ্যে।

সোমবার ছিল শহিদ ভগৎ সিং এর জন্মবার্ষিকী। বীর শহিদকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকে। এদিন পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এরপরই বাকযুদ্ধে নামেন জাভেদ আখতার। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “শহিদ ভগৎ সিং একজন মার্কসবাদী ছিলেন। ‘আমি একজন নাস্তিক’ শীর্ষক প্রবন্ধও লিখেছিলেন তিনি। কিছু মানুষ এই সত্যের মুখোমুখি হতে চান না। আবার এই সত্যি অন্যদের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন। এই সব মানুষ কারা আন্দাজ করতে পারছেন? তিনি আজ বেঁচে থাকলে এঁরা তাঁকে কী বলে সম্বোধন করত?”

জাভেদের এই টুইট শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, ” আমিও ভাবি, ভগৎ সিং বেঁচে থাকলে কি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের মানুষের বেছে নেওয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতেন? না কি ধর্মের ভিত্তিতে ভারতমাতার বিভাজন দেখতে পারতেন? এত কিছুু দেখার পরেও কি নাস্তিক থাকতেন না বাসন্তী চোলা পরে নিতেন?”

সুশান্তের মৃত্যুর পরই খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর সঙ্গে শিবসেনার সংঘাত চরমে পৌঁছেছে। মুম্বই পুরসভা অভিনেত্রীর পালি হিলের অফিস গুঁড়িয়ে দেয়। এই কাজে স্থগিতাদেশ জারি করেছে বোম্বে হাইকোর্ট। অনেকের মতে, গেরুয়া শিবিরের প্রতি আনুগত্য দেখিয়ে সোমবার বাসন্তী রঙের উল্লেখ করেছেন কঙ্গনা। কারণ বাসন্তী রঙকে বলিদান ও ত্যাগের প্রতীক হিসেবে ভাবা হয়। যেমন ভারতীয় পতাকায় গেরুয়া রঙ। এদিকে কঙ্গনার মা-ও বিজেপিতে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: দিশার প্রেমিক জানেন সুশান্তের মৃত্যুর কারণ! বিস্ফোরক অভিনেতার বন্ধু

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...