Wednesday, June 24, 2026

দিশার প্রেমিক জানেন সুশান্তের মৃত্যুর কারণ! বিস্ফোরক অভিনেতার বন্ধু

Date:

Share post:

কীভাবে মৃত্যু হলো সুশান্তের? নিছক আত্মহত্যা না কি খুন? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। এরই মধ্যে অভিনেতার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁরই বন্ধু যুবরাজ সিং। তাঁর দাবি সুশান্তের প্রাক্তন ম্যানেজারের সঙ্গে সুশান্তের মৃত্যুর কারণ জড়িয়ে আছে। এই মৃত্যু নিয়ে অনেক তথ্য আছে প্রাক্তন ম্যানেজার দিশার প্রাক্তন প্রেমিক রোহনের কাছে। এমনটাই দাবি যুবরাজের।

গত ১৪ জুন মৃত্যু হয় সুশান্তের। তার আগে ৮ জুন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা আত্মহত্যা করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের বন্ধু দাবি করেছেন, একটি নয়, পরপর দুটি খুন করা হয়েছে। আর খুনের তদন্ত করতে দিশার প্রাক্তন প্রেমিক রোহন রাইকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, রোহনকে গ্রেফতার করলেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। রোহন মাদক নেন কি না তাও পরীক্ষা করার দাবি জানিয়েছেন যুবরাজ।

ওই সাক্ষাৎকারে যুবরাজ বলেন, সিবিআই–এর উচিত এখন দ্রুত পদক্ষেপ করা। কারণ দুই মৃত্যুর তত্ত্বই প্রায় এক। রোহনকে গ্রেফতার করলেই বাকিটা স্পষ্ট হয়ে যাবে বলে আত্মবিশ্বাসী তিনি। যুবরাজ সিং সুশান্ত সিং রাজপুতের পরিবারের আইনজীবীকে বলেছেন, সুশান্তের গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা প্রমাণ করতে গেলে দিশার প্রেমিককে গ্রেফতার করতে হবে বলে জানিয়েছেন তিনি।

দিশার মৃত্যুর পরই সুশান্তের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছে বলিউডে। এমনকী দুই মৃত্যু পরস্পর সম্পর্কযুক্ত, এমন কথা উঠে এসেছে। সুশান্তের বন্ধু যুবরাজের দাবি, অভিনেতার টাকা পয়সা নয়ছয় করা হয়েছিল। সুশান্তকে দীর্ঘদিন অন্ধকারে রাখা হয় বলেও দাবি করেছেন তিনি। তাঁর নিজের টাকার পরিমাণ কতটা, কোথায় সেটি গচ্ছিত, কোথায় খরচ হচ্ছে, এসব কিছুই জানতেন না সুশান্ত। যুবরাজ সিং এর দাবি, গোটা বিষয়টির সঙ্গে জড়িয়ে ছিলেন দিশার প্রেমিক।

আরও পড়ুন:করণের নাম জড়ালে মাদক মামলায় মিলবে ছাড়! চাঞ্চল্যকর অভিযোগ ক্ষিতিজের

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...