Friday, June 26, 2026

চাকরির কথা বলে তিন তরুণীকে ফ্ল্যাটে আটকে দেহ ব্যবসা

Date:

Share post:

চাকরি দেয়ার কথা বলে বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ভবনের ফ্ল্যাটে তিন তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসা করাতেন তারা। আর দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে তিনজনকে আটক করেছে বরিশালের পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আটক তিনজন এবং ওই ভবনের মালিকের বিরুদ্ধে মানবপাচার আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন- ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া মো. আলী রানা ও তার স্ত্রী সাহানারা বেগম জেসমিন এবং তাদের সহযোগী দালাল মো. আকাশ রহমান।
এছাড়া চারতলা ওই ভবনের মালিক সুইজারল্যান্ড প্রবাসী মো. সেলিমকেও মামলায় আসামি করা হয়েছে। আটক জেসমিন একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন।

ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তিন তরুণীর বাড়ি নগরীর বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ভবনের ফ্ল্যাটে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ওই তিন তরুণীকে উদ্ধার করেন।
এসময় আটক করা হয় তিনজনকে। উদ্ধার হওয়া তরুণীরা দরিদ্র পরিবারের। ভালো বেতনে বিউটিপার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ফ্ল্যাটে ডেকে এনে দেহ ব্যবসায় বাধ্য করা হয়।
ওসি নুরুল ইসলাম বলেন, প্রায় তিন মাস ধরে তাদের আটকে রাখা হয়েছিল। তাদের দিয়ে দেহ ব্যবসা করিয়ে টাকা উপার্জন করেছেন আটক তিনজন। ওই তরুণীরা কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তাদের লোকজন দিনরাত পাহারায় থাকতো। এ কারণে পালাতে ব্যর্থ হন। এ ঘটনায় আটক তিনজন ও ভবন মালিককে আসামি করে বিকেলে থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে হয়েছে।

আরও পড়ুন- পিপিই পরেই করোনা আক্রান্ত রোগীর মাথায় অস্ত্রোপচার করলেন কলকাতার চিকিৎসকরা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...