Wednesday, June 24, 2026

আইপিএলের বেটিং চক্রের হদিশ হুগলিতে, ধৃত ৮

Date:

Share post:

আইপিএলে আমিরশাহিতে লড়াই করছেন ক্রিকেটাররা। আর হুগলি জেলায় হদিশ মিললো সেই খেলা নিয়ে বেটিং চক্রের। এমনকি বেটিংচক্রে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আটজনকে।

আরও পড়ুন- মুকুলের সঙ্গে ফের যৌথ জেরার দাবি, দিল্লিকেও কড়া চিঠি দিয়ে কুণালের পোস্ট
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। কোন্নগর ধর্মডাঙা এলাকার একটি বাড়িতে খেলা চলাকালীন আচমকা অভিযান চালায় উত্তরপাড়া থানার পুলিশ । হাতেনাতে গ্রেফতার করে ৮ জনকে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১ লক্ষ ২৫ হাজার টাকা, ১২ টি মোবাইল, ও নোটবুক। আজ মঙ্গলবার দুপুরে ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে ধর্মডাঙায় হানা দেয়। IPL এর বেটিং চলছিলো সেখানে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...