Thursday, April 9, 2026

পুজোর আগেই ক্ষতিগ্রস্তদের টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর আগেই মিলবে টাকা ,আমফানে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রায় সাড়ে ৭ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭ কোটি টাকা ইতিমধ্যেই জমা করেছে কলকাতা পুরসভা।  এখনও সাড়ে চার হাজার মানুষ এই ক্ষতিপূরণের টাকা পাবেন। । পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে । পুজোর আগেই সেই টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এরই পাশাপাশি, দুর্গাপুজোর আগে এবার রাজ্যের কৃষকদের আগাম ২ মাসের পেনশন দেওয়া হবে। শুধু কৃষকরা নন মৎসজীবীরাও পাবেন এই পেনশনের টাকা।রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা অক্টোবর মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন। মৎস্যজীবীদেরএ দেওয়া হবে সেই টাকা। এতে রাজ্যের কোষাগার থেকে ২২ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...