Friday, June 26, 2026

ফের শিরোনামে হাথরস, দলিত মহিলাকে অপহরণ টেম্পো চালকের

Date:

Share post:

হাথরাস গণধর্ষণকাণ্ডে তোলপাড় গোটা দেশে। টানা ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় দলিত পরিবারের ওই ১৯ বছরের তরুণীর। ঘটনার ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে সারা দেশ। এখনও ঠিকভাবে শোক কাটিয়ে উঠতে পারেনি কেউই।

আরও পড়ুন : “দলিতরা আমাদের সম্পদ, তাঁদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়”-হাথরস নিয়ে মন্তব্য ডেরেকের

এরই মধ্যে ফের একবার খবরের শিরোনামে এল উত্তরপ্রদেশের হাথরস। ওষুধ কিনে ফেরার পথে এক দলিত মহিলাকে অপহরণ করল টেম্পোর চালক ও দুই যাত্রী।
জানা গেছে, সোমবার ওষুধ কিনতে মায়ের সঙ্গে টেম্পো করে সাদাবাদ এসেছিলেন ওই দলিত মহিলা। ফেরার পথে, অসুস্থ বোধ করায়, জল আনার জন্য টেম্পো থেকে নেমেছিলেন মা। অভিযোগ, সেই সুযোগেই দলিত মহিলাকে অপহরণের পরিকল্পনা করে টেম্পোর চালক ও দুই যাত্রী। জল আনতে নামা মহিলার মাকে না নিয়েই টেম্পোর গতি বাড়িয়ে পালিয়ে যায় তারা। ঘটনাটি ঘটেছে, হাথরসের সাদাবাদ থানার রায়া রোড এলাকায়।

আরও পড়ুন : মাঝরাতে জোর করে দাহ করেছে পুলিশ, অভিযোগ মৃত ধর্ষিতার পরিবারের

ইতিমধ্যেই মহিলার মায়ের অভিযোগের ভিত্তিতে টেম্পোর চালক ও দুই যাত্রীর বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে সাদাবাদ থানার পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজ খতিয়ে দেখে, অভিযুক্তদের সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...