Sunday, April 5, 2026

বিধি মেনে পুজো হবে বাংলায়: যোগীকে বিঁধে উত্তরকন্যায় জানালেন মমতা

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে বিধি মেনে পুজো হবে- উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে ফের একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে, সমস্ত অনুষ্ঠানই হবে”। তবে কোনওভাবেই যাতে জমায়েত না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । হয়। ভিন্ন দিনে ভিন্ন এলাকায় বিসর্জন হবে। সেক্ষেত্রে কবে কারা বিসর্জন করবেন তা পুলিশ ঠিক করবে বলে জানান মমতা। করোনা আবহে পুজো প্রসঙ্গে আলোচনায় উত্তরপ্রদেশের মখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতিতেও বাংলায় পুজো হবে। সমস্ত ধর্মীয় অনুষ্ঠানই উদযাপন হবে। আর তা হবে স্বাস্থ্যবিধি মেনে।
বুধবার উত্তরকন্যায় কোচবিহার, কালিম্পং ও দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। মুখ্যসচিব রাজীব সিনহা জানান, কালিম্পংয়ের পরিস্থিতি বেশ জটিল। অনেক বেশি সাবধান থাকতে হবে। কালিম্পংয়ের করোনা পরিস্থিতি নিয়ে এদিন বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন কালিম্পংয়ে বাড়ছে সংক্রমণ প্রশ্ন তোলেন তিনি। অবিলম্বে পরিস্থিতি আয়ত্তে আনার নির্দেশ দেন মমতা।
তবে, দার্জিলিংয়ের পরিস্থিতি অনেকটাই ভাল বলে জানান মুখ্যসচিব। কোচবিহারের হলদিবাড়ি, শীতলকুচি-সহ ৫টি ব্লকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।
ফের প্রশাসনিক আধিকারিকদের গ্রিন জোনের উপর নজর রাখার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, গ্রিন জোনে যাতে কোনওভাবেই নতুন করে সংক্রমণ ছড়িয়ে না পরে সে দিকে নজর রাখতে হবে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...