Thursday, June 25, 2026

আদালতের মর্যাদা ক্ষুন্ন করা যাবে না, বিশ্বভারতী মামলায় নির্দেশ প্রধান বিচারপতির

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্বিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল (ফেন্সিং) দেওয়ার কাজ চলবে। কোনওভাবেই সেই কাজে কেউ বাধা দিতে পারবে না। হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণের স্পষ্ট বক্তব্য, “আমরা গুলি খেলেও বিক্ষুব্ধ জনতাকে আদালতের মর্যাদা ক্ষুন্ন করতে দেব না। কারণ, আমাদের কর্তব্য আদালতের মর্যাদা রক্ষা করা।”

পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ চায় রাজ্য সরকার। কিন্তু সেই আবেদন নাকচ করে এবার কড়া পদক্ষেপ নিলেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন– তৎকাল নেতাদের বিরুদ্ধে রাজ্য সদর দফতরে তুলকালাম আদি বিজেপির

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানায়, স্থানীয় মানুষের বিক্ষোভের জেরে বিশ্বভারতীতে ফেন্সিং দেওয়ার কাজ সঠিকভাবে করা যাচ্ছে না। জনতাকে সামাল দেওয়াও যাচ্ছে না।‌ এই কারণেই স্থগিতাদেশের দাবি জানানো হয়। এ কথা শুনে ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “বিক্ষুব্ধ জনতা কখনওই আইনের ঊর্ধ্বে নয়। পুলিশের দায়িত্ব আইন–শৃঙ্খলা রক্ষা করা। সেই কাজ যদি পুলিশের দ্বারা সম্ভব না হয় তা হলে আদালতকেই তা করতে হবে।”

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...