Friday, April 3, 2026

আজ শাহর সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক, গোষ্ঠী রাজনীতিতে ক্ষুব্ধ শিব-অরবিন্দ

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার দুপুরে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক। বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাপতি জেপি নাড্ডা তো থাকবেনই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই রাহুল সিনহা।

কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ার পর বিদ্রোহী রাহুল দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষের উদ্যোগে এবং দলীয় নেতা শিব প্রকাশের সঙ্গে দীর্ঘ টেলি-কথোপকথনে অভিমান ভাঙে। রাহুল বুধবার রাতেই পৌঁছে যান দিল্লিতে।

লক্ষ্যণীয় হলো, রাহুল কলকাতা বিমানবন্দরে পৌঁছলে সেখানে রাহুলের লবির লোকজন ব্যাপক বিক্ষোভ দেখান। তাদের দাবি, কমিটিতে না ফেরালে দিল্লিতে কেন? রাহুল তাদের বোঝান তিনি বিজেপির একনিষ্ঠ কর্মী। দলের কথা শিরোধার্য। পাল্টা দলীয় কর্মীরা বলেন, দলের কথাই যদি শিরোধার্য হবে, তাহলে বিদ্রোহ করেছিলেন কেন? দলের বাইরের লোকেরা তো এটাকে ‘নাটক’ বলবে। পাল্টা দলীয় নেতৃত্বেরও স্পষ্ট ধারণা হয়ে যাবে, রাহুল সিনহা যতই হুমকি দিন না কেন, তাঁর বিজেপি ছাড়া গতি নেই। রাহুল আসলে দেখাতে চেয়েছিলেন, দলে তিনি একা নন, প্রচুর অনুগামী রয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু তাদের প্রশ্নের জবাব কী হবে, সে নিয়ে বিপাকে রাহুল ঘনিষ্ঠরা।

অন্যদিকে মুকুল রায়ের সমর্থনে দিল্লিতে বেশ কয়েকজন ভিড় করে সমর্থন জানান বুধবার। মুকুলও দেখাতে চাইছেন, দলে তিনি নতুন হলেও অনুগামী তৈরি করে ফেলেছেন। বিজেপি নেতাদের এই অনুগামীচিত্র কেন্দ্রীয় নেতাদের দেখানোর চেষ্টায় ব্যাপক চটেছেন নেতৃত্ব। ক্ষুব্ধ শিব প্রকাশ, অরবিন্দ মেনন। তাঁরা নিজেদের ঘনিষ্ঠ মহলে বলেছেন, দলের এই গোষ্ঠী কেন্দ্রীক রাজনীতি অবিলম্বে বন্ধ করতে না পারলে আগামী ভোটে মোটেই উজ্জ্বল ভবিষ্যৎ তাঁরা দেখছেন না।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...