Friday, April 3, 2026

ওনাম উৎসবের পর কেরালায় মাত্রাছাড়া সংক্রমণ, উদ্বেগ বাড়ল দুর্গাপুজো নিয়েও

Date:

Share post:

দক্ষিণ ভারতের বিখ্যাত ওনাম উৎসবের পর একধাক্কায় কেরালায় করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ১২৬ শতাংশ। অথচ দক্ষিণ ভারতের এই কেরালাই করোনা সংক্রমণ মোকাবিলার নিরিখে হয়ে উঠেছিল দেশের মডেল। উৎসবের মেলামেশায় প্রশাসন যতই রাশ টানার কথা বলুক, বাস্তবে কী হয় তা কেরালার মত অত্যন্ত সচেতন রাজ্যের অবস্থা দেখেই স্পষ্ট হচ্ছে। করোনা স্বাস্থ্য বিধি মেনে ওনাম উৎসব পালন করার কথা বলা হলেও তার পরেই দেখা গিয়েছে সারা দেশে করোনা সংক্রণের হারে চতুর্থ স্থানে উঠে এসেছে কেরালা, যে রাজ্য একসময় যথেষ্ট সফলভাবে সংক্রমণ আটকে দিতে পেরেছিল।

ওনাম উৎসব পরবর্তী অবস্থা আশঙ্কা জাগাচ্ছে বাংলার জন্যও। সামনেই দুর্গোৎসব। বহু মানুষের সমাগম হবেই। প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও অনেক মানুষের মধ্যে সঠিক স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে এখনও অনীহা। কিছু মানুষের বেপরোয়া মনোভাব সমাজের জন্যও আশঙ্কার কারণ। মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ানো এই রোগ অসচেতন মনোভাবের কারণেই বাড়ছে। দুর্গাপুজোর সময় যা থেকে সংক্রমণ আরও ব্যাপক হওয়ার আশঙ্কা থাকছে। দুর্গাপুজোর দিনগুলোয় কড়া ব্যবস্থা না নেওয়া হলে বাংলার অবস্থা যে ওনাম পরবর্তী কেরালার মত হবে না, তা কে বলতে পারে?

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...