Friday, April 3, 2026

হাতরাসকাণ্ড: দোষীদের রাস্তার মাঝে দাঁড় করিয়ে গুলি করার নিদান লকেটের

Date:

Share post:

হাতরসকাণ্ডে দলিত তরুণীকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। রাজনৈতিক মহলে প্রবল আলোড়ন। যোগী আদিত্যনাথ-এর রাজ্য উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনার ঝড় বইছে। এবার বিজেপি শাসিত রাজ্যের এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেটের স্পষ্ট বার্তা, এই ধরনের নৃশংস কাজ যারা করে তাদেরকে প্রকাশ্যে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করা উচিত। এনকাউন্টার করা উচিত।

আজ, বৃহস্পতিবার ঝাড়গ্রামে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে “কৃষক সুরক্ষা পদযাত্রা” শেষে বাছুরডোবা এলাকায় একটি ”চায়-পে চর্চা” কর্মসূচির করা হয়েছিল। সেখানে যোগদান করেন হুগলির সাংসদ লকেট। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপতি ও অন্যান্য দলীয় নেতারাও।

সেখানেই হাতরাস প্রসঙ্গে লকেটের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগরে দান লকেট। ক্ষুব্ধ লকেট বলেন, ”উত্তরপ্রদেশ বলুন রাজস্থান বলুন, পশ্চিমবঙ্গ বলুন– মহিলাদের এরকম ধর্ষণ করে খুন করলে দোষীদের এনকাউন্টার করা উচিত। এ ক্ষেত্রে কোনও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমি বুঝি না। মহিলাদের উপর অত্যাচার করা হলে দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। দোষীদের এনকাউন্টার করা উচিত। রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে সবার সামনে গুলি করে মারা উচিত।”

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...