Saturday, April 4, 2026

বাঙালিকে পুজোর উপহার! তিলোত্তমার ইতিহাস নিয়ে গঙ্গাবক্ষে ”হেরিটেজ ক্রুজ”

Date:

Share post:

করোনা মহামারিতে পুজোর আগেই বাঙালির জন্য উপহারের পসরা সাজিয়ে গঙ্গাবক্ষে রাজ্য পরিবহণ নিগম।

তিলোত্তমার প্রাচীন ঐতিহ্যবাহী ঘাটগুলির ইতিহাস তুলে ধরে গঙ্গাবক্ষে যাত্রা শুরু “কলকাতা রিভার হেরিটেজ ক্রুজ”-এর।

সুসজ্জিত এই ক্রুজে তিলোত্তমার প্রতিটি ঐতিহাসিক ঘাট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

সিঙ্গাপুর, লন্ডনের মতই সিটি “অফ জয়” কলকাতা শহরেও এই ধরনের ক্রুজ রাইড অত্যন্ত জনপ্রিয় হবে বলেই মনে করছে পরিবহন দফতর। কলকাতাতেও এই ক্রুজ ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

ভাবছেন খরচ কত? মাথাপিছু মাত্র ৩৯ টাকা! এখন থেকে এই সুযোগ পাওয়া যাবে সপ্তাহে ৭ দিন। শুরু ও শেষ হবে মিলেনিয়াম পার্কে। কর্তৃপক্ষ জানাচ্ছে, যাত্রাপথে দেখা যাবে চাঁদপাল ঘাট, আর্মেনিয়ান ঘাট, বিবাদি বাগ স্টেশন ঘাট, নিমতলা ঘাট মহাশ্মশান, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির, সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। অর্থাৎ, গঙ্গাবক্ষে দেড় ঘণ্টার যাত্রাপথে ঘাটের ইতিহাস হাতছানি দেবে আপনাকে। ইতিহাস প্রত্যক্ষ করার জন্য গাইড আপনাকে জানিয়ে দেবে ঘাটগুলির সোনালী ইতিহাস।

সোম থেকে শুক্রবার বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা অর্থাৎ দিনে দুবার, এবং শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় দুপুর ১২ টা, দুপুর ২ টো, বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬টা-অর্থাৎ চারবার করে হবে এই ফেরি যাত্রা। গোটা যাত্রাপথেই গুন গুন করে বাজবে রবীন্দ্র সংগীত।

লঞ্চের মধ্যেই থাকবে ক্যাফেটারিয়া। সেখানেই আপনি আপনার পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন। যদিও সেই খরচ একান্তই আপনার।

সবমিলিয়ে পুজোর আগেই এমন ঐতিহাসিক লঞ্চযাত্রা চালু করে শহরবাসীকে শারদীয়া উপহার দিলো রাজ্য সরকার।

আরও পড়ুন- জরিমানার রায়ের পুনর্বিবেচনার আর্জি প্রশান্ত ভূষণের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...