Tuesday, June 23, 2026

জরিমানার রায়ের পুনর্বিবেচনার আর্জি প্রশান্ত ভূষণের

Date:

Share post:

ফের শীর্ষ আদালতের দ্বারস্থ আইনজীবী প্রশান্ত ভূষণ। ১ টাকা জরিমানা নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। আদালত অবমাননার অভিযোগে ৩১ অগাস্ট সুপ্রিম কোর্টের বেঞ্চ তাঁকে ১ টাকা জরিমানা করে। সেই নির্দেশের পুনর্বিবেচনার জন্য আর্জি জানান প্রশান্ত ভূষণ।

যদিও ইতিমধ্যেই আদালতের নির্দেশ মতো তিনি ১ টাকা জরিমানা দিয়েছেন। কিন্তু এই নির্দেশ মানতে পারছেন না। সেই কারণেই ফের জরিমানা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন।

প্রধান বিচারপতি এস এ বোবদেকে নিয়ে দুটো টুইট করেছিলেন আইনজীবী। একটিতে প্রধান বিচারপতিকে বাইকে চড়া অবস্থায় ছবি পোস্ট করেছিলেন তিনি, অন্যটিকে দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন। এরপরেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়।
মামলা চলাকালীনই বিচারপতি জানিয়েছিলেন প্রশান্ত ভূষণ যদি ক্ষমা চেয়ে নেন তাহলে তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু ক্ষমা চাইতে রাজি হননি প্রশান্ত। উল্টে দাবি করেছিলেন তিনি অন্যায় কোনও কথা বলেননি। এরপরই আদালত অবমাননার অভিযোগে প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট। বলা হয়, এই জরিমানা না দিলে তাঁর মামলার লড়ার অধিকার আজীবনের জন্য কেড়ে নেওয়া হবে। অর্থাৎ দেশের কোনও জায়গায়তেই মামলা লড়তে পারবেন না প্রশান্ত ভূষণ। সেইমতো জরিমানার টাকা দিয়ে দিলেও ফের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বর্ষীয়ান এই আইনজীবী।

আরও পড়ুন- দেশে বেকারত্ব বাড়ছে বলেই ধর্ষণ বেশি হচ্ছে, আজব সাফাই প্রাক্তন বিচারপতির

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...