Sunday, April 5, 2026

দেশ জুড়ে ধার্য হলো রান্নার গ্যাসের নতুন দাম

Date:

Share post:

অপরিবর্তিত থাকল রান্নার গ্যাসের দাম। অক্টোবর মাসে রান্নার গ্যাসের দামে কোনও বদল করেনি সরকারি তেল সংস্থাগুলি। দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ৫৯৪ টাকায় স্থির রয়েছে। তবে ১৯ কিলোগ্রাম গ্যাসের দাম। জানা গিয়েছে, রাজধানীতে ১৯ কিলো রান্নার গ্যাসের দাম ৩২ টাকা দাম বেড়েছে ।

মে মাসে রান্নার গ্যাসের দাম কমেছিল ১৬২.৫ টাকা। এরপর জুন মাস ১৪.২ কিলো ভর্তুকিহীন গ্যাসের দাম ১১.৫০ টাকা বেড়েছিল। আবার জুলাই মাসে ১৪ কিলো রান্নার গ্যাসের দাম ৪ টাকা বাড়ানো হয়। অন্যদিকে, মুম্বইতে ১৪.২ কিলো ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম ৫৯৪ টাকায় স্থির রয়েছে। চেন্নাইয়ে ১৪.২ কিলো সিলিন্ডারের দাম ৬১০ টাকা। কলকাতায় ৬২০.৫০ টাকা ।

অন্যদিকে ১৯ কিলো গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে ১১৩৩.৫০ টাকা থেকে বেড়ে ১১৬৬ টাকা হয়েছে । কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২৪ টাকা বেড়েছে। ১১৯৬ টাকা থেকে বেড়ে ১২২০ টাকা হয়েছে ।
মু্ম্বইয়ে সিলিন্ডার পিছু দাম বেড়েছে ২৪.৫০ টাকা। ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম ১১১৩.৫০ টাকা হয়েছে।চেন্নাইয়ে ১৯ কিলো এলপিজি গ্যাসের দাম ১২৫০ টাকা থেকে বেড়ে ১২৭৬ টাকা হয়েছে ।

আরও পড়ুন:রাহুল-প্রিয়াঙ্কা আটক, কং কর্মীদের উপর তাণ্ডব যোগীর পুলিশের

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...