Tuesday, June 23, 2026

বিতর্কের মাঝেই শ্যুটিং শুরু কঙ্গনার, শুরু হল ‘থালাইভি’ ছবির কাজ

Date:

Share post:

দীর্ঘ লকডাউনে শেষে ফের কাজে যোগ দিলেন কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রামে নিজের কোরিওগ্রাফারের সঙ্গে ছবি শেয়ার করেছেন কঙ্গনা। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে নাম ভুমিকায় অভিনয় করছেন কঙ্গনা। ছবির শ্যুটিং শুরু হয়েছে সম্প্রতি। নাচের অনুশীলনের মাঝখানে কোরিওগ্রাফারের সঙ্গে ছবি শেয়ার করেছেন বলিউডের কুইন।

আরও পড়ুন : মিলেছে সিনেমা হল খোলার অনুমতি, কী কী ছবি দেখা যাবে পুজোয়

চিরকালই ক্যামেরার লেন্স নিজের দিকে ঘুরিয়ে রাখতে পছন্দ করেন কুইন কঙ্গনা। সম্প্রতি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিতর্কের জেরে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সুশান্তের মৃত্যুর জন্য নেপোটিজম এবং বলিউডের মাফিয়া গ্যাং কে দায়ী করেছিলেন কঙ্গনা। বলিউডের একাধিক কলাকুশলির বিরুদ্ধেও নানান অভিযোগ তুলেছেন। কখনও নেপোটিজম, আবার কখনো মাদক যোগ। শুধু বলিউড নয়, মহারাষ্ট্র সরকার এবং শিবসেনার বিরুদ্ধেও তোপ দাগতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে।

কঙ্গনার সঙ্গে বিতর্কের মাঝে অভিনেত্রীর মুম্বইয়ের পালি হিলের অফিস ভেঙে দেয় বিএমসি। যদিও বিএমসির অভিযোগ নির্মাণ বেআইনি হওয়ায় তা ভাঙা হয়েছে। এ বিষয়ে অনেকবারই কঙ্গনাকে জানানো হলেও কোন উত্তর না পাওয়ায় পদক্ষেপ নিতে বাধ্য হয় বিএমসি।

অভিযোগ, এমত অবস্থায়, তাঁকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু কোনভাবেই তাকে থামানো যায়নি। বাড়ি ভাঙা নিয়ে আদালতের দ্বারস্থ হন কঙ্গনা।
বুধবার উত্তরপ্রদেশের নির্যাতিতা তরুণী র অপরাধের শাস্তি দাবিতে সরব হলেন কঙ্গনা রানাওয়াত। তিনি টুইট করে বললেন যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর ওপর তার সম্পূর্ণ ভরসা রয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...