Monday, April 6, 2026

অবিলম্বে কলকাতা-সহ রাজ্যের পুরসভাগুলির নির্বাচন দাবি করল রাজ্য বিজেপি

Date:

Share post:

কলকাতা-সহ সারা রাজ্যজুড়ে পুরসভাগুলোতে অবিলম্বে নির্বাচন চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ও প্রতাপ ব্যানার্জি-এর নেতৃত্বে আজ, বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন তাঁরা।

রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে জয়প্রকাশ মজুমদার একরাশ অভিযোগ তুলে জানান, গত মার্চ মাস থেকে করোনার অজুহাতে এ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হয়নি। কিন্তু করোনা আবহেতেই বিহার বিধানসভা নির্বাচন-এর মতো গুরুত্বপূর্ণ নির্বাচন হতে পারে।
জাতীয় নির্বাচন কমিশন সেটা দেখিয়ে দিয়েছে। তাহলে রাজ্যে কেন হবে না?

তাঁদের আরও অভিযোগ, কমিশন তৈরি থাকলেও রাজ্য সরকার নির্বাচন করতে চায় না। কারণ, শাসক দল হেরে যাওয়ার ভয় পাচ্ছে। অবিলম্বে সব পুরসভাগুলিতে নির্বাচনের দাবি তোলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে তাঁরা লিখিত আবেদন জানান।

আরও পড়ুন- সরকারকে উপেক্ষা করে কলেজে বসেই পরীক্ষা খাস কলকাতায়

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...