Friday, March 13, 2026

এবার ট্রেনেই সরাসরি সিকিম যাওয়ার সুযোগ পর্যটকদের

Date:

Share post:

এবার রেলের মানচিত্রে জায়গা পেতে চলেছে সিকিম। এতদিন পর্যন্ত সে রাজ্যে রেল লাইন ছিল না। সম্প্রতি রেলমন্ত্রী সংসদে জানিয়েছেন, সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শুরু হবে। রেল সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত যাবে ট্রেন। ৪৪.৯৬ কিমি রেলপথের ৪১.৫৫ কিমিই পড়ছে পশ্চিমবঙ্গে। আর মাত্র ৩.৪১ কিমি পথ পড়বে সিকিমে।

রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে সেবক থেকে সিকিম সীমান্ত পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ শেষ। এই প্রকল্পে রেলের সঙ্গে যুক্ত হয়েছে সিকিম সরকারও। চলতি অর্থবর্ষে ৬৮২ কোটি টাকা দেওয়া হয়েছে এই প্রকল্পে। আগামী অর্থবর্ষের জন্যও ৬০৭ কোটি টাকা ধার্য রাখা হয়েছে। মাত্র ৪৪.৯৬ কিমি পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪,০৮৫ কোটি টাকা। জানা গিয়েছে, সিকিমের রাজধানী গ্যাংটকের থেকে ৫৬ কিমি দুরে রংপো। দ্বিতীয় ধাপে গ্যাংটক পর্যন্ত সম্প্রসারণ করা হবে রেলপথটি।

প্রকল্পের শিলান্যাস করেন তত্‍কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও অজ্ঞাত কারণে সেই কাজ স্থগিত হয়ে যায়। নতুন করে সেই কাজ শুরু হচ্ছে। জানা গিয়েছে, রেলপথের প্রায় ৩৯ কিলোমিটার টানেলের মধ্যে থাকবে। মোট ১৪টি টানেল থাকবে এই পথে। ১২টি টানেলের কাজ শুরু করে দেওয়া হয়েছে বলেই রেল সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন:প্রথমে ধাক্কা, হাথরাসমুখী রাহুলকে গ্রেপ্তার করল পুলিশ

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...