Monday, April 6, 2026

রাহুল- প্রিয়াংকা হাথরসে যাবেন শুনেই সীমানা সিল করলেন যোগী আদিত্যনাথ

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার দিল্লি থেকে রওনাও দিয়েছেন দুই নেতা। হাথরসে গিয়ে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই সফর।

এদিকে, রাহুল ও প্রিয়াংকা গান্ধীর হাথরস যাওয়া আটকাতে সব সীমানা সিল করেছেন যোগী আদিত্যনাথ৷ তৈরি থাকতে বলেছেন পুলিশকে৷ কোনও অবস্থাতেই কারো সঙ্গে নির্যাতিতার পরিবারকে দেখা করতে না দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন ওই যোগী৷

হাথরসে গণধর্ষণকাণ্ডের পরই দেশ জুড়ে বিক্ষোভ- মিছিল চলছে৷ এর পর রাহুল-প্রিয়াংকা ওই গ্রামে পৌঁছে গেলে পরিস্থিতি আরও ঘোরালো হবে৷ কার্য এই ভয়েই রাজ্যের সীমানায় সিল করার সিদ্ধান্ত নিয়েছে যোগী প্রশাসন। হাথরস থেকে ১৫০ কিমি পর্যন্ত সংবাদমাধ্যমও যাতে প্রবেশ না করতে পারে তার জন্য ১৪৪ ধারাও জারি করা হয়েছে গ্রামে।

প্রসঙ্গত, গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই তরুণী। টানা ২ সপ্তাহ মৃত্যুর সঙ্গে তীব্র পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানেন তিনি। গত মঙ্গলবার সকালে দিল্লির হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরপ্রদেশের হাথরাসে নিজের গ্রামেই গণধর্ষিতা হয়েছিলেন ২০ বছরের তরুণী। পাশাপাশি তাঁর উপর চলেছিল নৃশংস অত্যাচার। শরীরে বেশ কয়েকটি হাড় ভাঙা অবস্থায় এবং জিভ কাটা অবস্থায় তাঁকে সে রাজ্যেরই একটি হাসপাতালের আইসিউ-তে ভর্তি করা হয়েছিল। অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় সোমবার রাতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির হাসপাতালে। মঙ্গলবার সকালেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পর নির্যাতিতার পরিবারকে বাড়িতে আটকে রেখে রাত ২.৩০টেয় ধর্ষিতার দেহ জ্বালিয়ে দেয় উত্তর প্রদেশ পুলিশ৷

হাথরসের ঘটনার পরও উত্তরপ্রদেশে পর পর নৃশংসভাবে গণধর্ষণের ঘটনা ঘটে চলেছে। বলরামপুরে একই ঘটনা ঘটেছে৷ এইসব ঘটনা বিচ্ছিন্ন নয়৷ দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে৷ হাথরসের ঘটনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চরম ব্যর্থতাকেই সামনে নিয়ে এসেছে৷ যোগী সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকারও হারিয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...