Tuesday, June 23, 2026

পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ, নির্দিষ্ট দিনেই হবে ইউপিএসসি

Date:

Share post:

ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। ফলে নির্দিষ্ট দিনেই হচ্ছে পরীক্ষা।

গত ৩১ মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের কারণে পিছিয়ে দেওয়া হয়। ঠিক হয় ৪ অক্টোবর হবে পরীক্ষা। নির্ধারিত দিনে ওই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ২০ জন পরীক্ষার্থী। মহামারি, বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানায় তাঁরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

এই মামলার শুনানি হয় বিআর গাওয়াই, এ এম খানভিলকর, কৃষ্ণা মুরারির বেঞ্চে। শুনানিতে বলা হয়েছে, পরিবেশগত কারণ থাকতেই পারে। কিন্তু ইউপিএসসি পরীক্ষা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নয়। এই পরীক্ষা পিছিয়ে দিলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।

আরও পড়ুন:আজই শুরু স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...