Tuesday, June 23, 2026

প্রধানমন্ত্রীর জবাবদিহি চেয়ে ইন্ডিয়া গেটে জমায়েতের ডাক দিলেন চন্দ্রশেখর আজাদ

Date:

Share post:

এবার মোদির বিরুদ্ধে ময়দানে নামলেন চন্দ্রশেখর আজাদ। হাথরসকাণ্ডে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি চাইতে আর কিছুক্ষণ পরেই ইন্ডিয়া গেটের সামনে জমায়েতের ডাক দিলেন ভীম আর্মির সুপ্রিমো চন্দ্রশেখর আজাদ।
তাঁর কটাক্ষ , প্রধানমন্ত্রীর নীরবতা দেশের মেয়েদের পক্ষে বিপজ্জনক। চন্দ্রশেখর মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘‌যে উত্তর প্রদেশ থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন মোদি, সেখানকার হাথরসের একটি মেয়ের প্রতি এই নৃশংসতা দেখা গেল। তাঁকে ধর্ষণ করে খুন করা হল, তাঁর হাড়গোড় ভেঙে দেওয়া হল। এবং তাঁর দেহ আবর্জনার মতো পুড়িয়ে দেওয়া হল। যখন উত্তর প্রদেশে মানবাধিকার ভঙ্গ হল তখন কেন প্রধানমন্ত্রী কোনও কথা বললেন না। ‌ তার জিজ্ঞাসা, মেয়েটি বা তার পরিবারের আর্তনাদ প্রধানমন্ত্রী শুনতে পাননি? আপনি কতদিন নীরব থাকবেন?‌ আপনাকে উত্তর দিতেই হবে। আপনার নীরবতা আমাদের মেয়েদের পক্ষে বিপজ্জনক’।
এরপরই এদিন বিকেল মোদির কাছ থেকে জবাবদিহি চাইতে ইন্ডিয়া গেটের সামনে ভীম আর্মির সদস্যদের জমায়েতের ডাক দিয়েছেন আজাদ।

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...