Wednesday, June 24, 2026

‘ভাগ মুকুল ভাগ’ স্লোগানের জন্মদাতা বললেন, ডেরেক বড় অভিনেতা!

Date:

Share post:

ধর্মতলার বুকে দাঁড়িয়ে যিনি ‘ভাগ মুকুল ভাগ’ বলেছিলেন, সেই সিদ্ধার্থনাথ সিংয়ের দলে মুকুল এখন সহ-সভাপতি। তাই এখন লজ্জার মাথা খেয়ে সে কথা মুখেও আনেন না সিদ্ধার্থ, যিনি এখন যোগী মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী। হাথরাসের ঘটনা প্রসঙ্গে নাটকীয় ভঙ্গিতে তিনি বলছেন, অপরাধীরা শাস্তি পাবে। অথচ ঘটনার এক সপ্তাহ পরেও একজনও গ্রেফতার হয়নি।

তৃণমূল সাংসদদের হাথরাসে আটকানো, তাদের মারধর করার পরেও সিদ্ধার্থ গলা তুলে কথা বলছেন। তিনি বলছেন, ডেরেক আমার বন্ধু। ও ভাল নাটক করতে পারে। আমি জানি ও ভাল অভিনেতা। যেমন শুক্রবার নিজেকে প্রমাণ করল। কিন্তু এতে কিছু যায় আসবে না। সত্য কখনও পাল্টাবে না। আর মুখ্যমন্ত্রী যোগী বলছেন, সরকার দোষীদের শাস্তি দিতে বদ্ধপরিকর। এটাই সংকল্প, এটাই শপথ। প্রশ্ন তাহলে ঘটনার পরে একজন অপরাধী গ্রেফতার হল না কেন? সিদ্ধার্থ অবশ্য ফাটা রেকর্ডের মতো যা বলছেন তা হলো… কেউ ছাড় পাবে না ধরণের কথাবার্তা!

আরও পড়ুন-হাথরাসে ডেরেককে রাস্তায় ঠেলে ফেলল যোগী পুলিশ, ধাক্কা মহিলাদেরও

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...