Wednesday, April 1, 2026

‘গণতন্ত্রের গণধর্ষণ’, রাহুলকে সমর্থন করতে গিয়ে বিতর্কের মুখে সঞ্জয়

Date:

Share post:

রাহুল গান্ধীর উপর আক্রমণ ‘গণতন্ত্রের গণধর্ষণের’ সমান। রাহুল গান্ধীর সহ কংগ্রেস নেতাদের হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে এই মন্তব্য করে বসলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে শিবসেনা নেতার শব্দচয়ন নিয়ে।

বৃহস্পতিবার, হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারা। কিন্তু মাঝপথে আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের বচসাও হয়। মহামারি আইন এবং ১৪৪ ধারার নাম করে কংগ্রেস নেতাদের চলে যেতে বলেন কর্তব্যরত পুলিশ অফিসাররা। কিন্তু তা শুনতে নারাজ কংগ্রেস। শুরু হয় ধস্তাধস্তি। এরপরই ধস্তাধস্তিতে পড়ে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের অভিযোগ, রাহুলকে ইচ্ছাকৃতভাবে কলার ধরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই।

সঞ্জয় রাউতের বক্তব্য, “মুম্বইয়ের এক অভিনেত্রীর বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল বলে সবাই গর্জে উঠেছিল।” তাঁর প্রশ্ন, ” ১৯ বছরের তরুণীকে কেন ধর্ষণ করে খুন করা হলো সেই প্রশ্ন করা যাবে না?” এরপরই  রাহুল গান্ধীকে সমর্থন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, ” রাহুল গান্ধী অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। জাতীয় স্তরে তাঁর বেশ প্রভাব আছে। প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর উত্তরসূরী। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যে আচরণ তাঁর সঙ্গে করা হয়েছে তা আসলে গণতন্ত্রের গণধর্ষণ।’’

আরও পড়ুন:স্যানিটাইজার ঢেলে পোড়ানো হয়! জেলাশাসকের মারে অজ্ঞান নির্যাতিতার কাকা!

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...