Friday, June 5, 2026

শিয়ালদহ চত্বরে হকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

এক হকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে আজ, শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ স্টেশন চত্বরে। জানা গিয়েছে, ওই হকার দীর্ঘদিন ধরে শিয়ালদহ স্টেশন এলাকায় বাদাম বিক্রি করতেন। নাম অশোক।

স্থানীয়রা জানাচ্ছেন, শিয়ালদহ স্টেশন চত্বরেই থাকত অশোক। শনিবার সকালের দিকেও তাঁকে দেখা গিয়েছিল শিয়ালদা চত্বরে। এলাকার দোকানদার সঙ্গে এদিন সকালেও একসঙ্গে বসে চা খেয়েছিলেন অশোক।

কিন্তু তারপরই এলাকার গাছে ওই বাদাম বিক্রেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোয় কীভাবে এই ঘটনা ঘটল, তা ভেবে কূল পাচ্ছে না পুলিশও। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-চাঁদা তোলা নিয়ে জনতা-পুলিশ চাপানউতোর, সিউড়িতে ধুন্ধুমার

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...